Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৩১ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবাসহ নারী টিকটকার গ্রেপ্তার
৩০ November ২০২৪ Saturday ৩:০৭:৫৯ PM
Print this E-mail this

নেছারাবাদে ইয়াবাসহ নারী টিকটকার গ্রেপ্তার


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে মাদক বিক্রির সময় নারী টিকটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাবেয়া আক্তার সাথী (৩৮) ও সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। এর মধ্যে সাথী টিকটকার হিসেবে পরিচিত। রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে।

এ ছাড়া সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বরিশালটাইমসকে জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বিক্রি করছিল তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদককারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com