Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:০২ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ৩১ দফা প্রচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন
২ December ২০২৪ Monday ৮:০৬:৪১ PM
Print this E-mail this

কলাপাড়ায় ৩১ দফা প্রচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন


সৈয়দ রাসেল, কলাপাড়া।।রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক‍্যাম্পেইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরির আহ্বান জানিয়ে সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফাসহ বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত বুকলেট বিতরণ করা হয়।এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন ‘রাষ্ট্রকে সংস্কার করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বার্তা দিতেই আমাদের এ কর্মসূচি।ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, হায়াত মাহমুদ জুয়েল, এস এম হাসান মাহমুদ রিপন।এছাড়াও কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম দিপু, সদস্য সচিব সাইমুন রহমান ইসমাইল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাশা প্রমুখ সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com