Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৮:৪৩ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় যুবদল নেতাকে পায়ের রগ কে*টে হ*ত্যা
১ January ২০২৫ Wednesday ৭:২২:০২ PM
Print this E-mail this

পাথরঘাটায় যুবদল নেতাকে পায়ের রগ কে*টে হ*ত্যা


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (১লা জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন। তিনি ওই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, নাসির যুবদলের কর্মী ছিলেন। আজ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ নাসির শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের গতি রোধ করে ৮-১০ জনের একটি গ্রুপ নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। অভিযুক্তরা আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত রাব্বি মাহবুব হোসেনের ছেলে এবং হাসান ফরিদ গাজীর ছেলে। এদের বাড়ি উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।

বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সঙ্গে হাসানের বিরোধ হয়। এ নিয়ে বুধবার সকালে স্থানীয়রা সালিস বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। এতে হাসান সন্তুষ্ট না হওয়ায় রাব্বিসহ ৮ থেকে ১০ জন নাসিরকে কুপিয়ে হত্যা করে। ইতিমধ্যে অভিযুক্ত রাব্বির বাবা মাহবুবকে পুলিশ আটক করেছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার দুই পায়ের রগ কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com