Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৫০ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
৩ January ২০২৫ Friday ১০:৪৫:৪৬ PM
Print this E-mail this

উজিরপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

উজিরপুর উপজেলার বামরাইলে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত শান্তনা বরিশাল সদর উপজেলার কাগাশুরা গ্রামের সুরুজ হাওলাদারের স্ত্রী।

 প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে বামরাইলের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এক নারীকে ডিবি পুলিশ আটক করে। এসময় তার সাথে থাকা একটি প্লাষ্টিকের খেলনা গাড়ীর মধ্যে লুকানো ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা  জানতে পারেন শান্তনা আক্তার নামে এক মাদক কারবারি ইয়াবার বড় একটি চালান নিয়ে বিক্রির জন্য বামরাইলে অবস্থান করছে। পরে জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে শান্তনাকে আটক করা হয়।

এ ঘটনায় ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com