Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১২:১৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ‘কৃষকদের অবহেলিত করেছে আ. লীগ’
১০ January ২০২৫ Friday ৬:৩৪:০০ PM
Print this E-mail this

‘কৃষকদের অবহেলিত করেছে আ. লীগ’


নগর প্রতিনিধি:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গত ১৫ বছরে মানুষের মৌলিক অধিকার ছিল না। কৃষকরা সারের দাবিতে রাস্তায় নেমে গুলি খেয়েছে বার বার; পার্শ্ববর্তী দেশের কুপরামর্শে কৃষকদের নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে বাংলাদেশেকে কৃষিহীন দেশ হিসেবে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ আর খান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, কৃষকদের একটি ফুলকপি উৎপাদনে ব্যয় হয় ৭-৮ টাকা কিন্তু সেই ফুলকপি কৃষকরা বিক্রি করেন ২-৩ টাকায় অথচ ঢাকায় গিয়ে সেই ফুলকপি বিক্রি হয় ৫০ টাকায়। গত ১৫ বছরে মাঝপথের চাঁদাগুলো আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। 

তিনি বলেন, কৃষকদের প্রয়োজনে রাষ্ট্র ভর্তুকি দিয়ে তাদের পাশে দাঁড়ায়, যাতে কৃষক বেঁচে থাকে, দেশ বেঁচে থাকে, দেশের মানুষ যাতে বেঁচে থাকে। আর সেই ভর্তুকি প্রয়োজন অনুযায়ী বন্টনের দায়িত্ব হচ্ছে সরকারের। যা জনগণের ভোটে নির্বাচিত সরকারই দিতে পারবে। 

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, গত ১৫ বছরে কেউ ভোট দিতে পারেননি, যারা কৃষক ও জনগণের ভোট পায়নি বা নেয়নি তারা তো কৃষক বা জনগণের প্রয়োজনে কাজ করবে না। আর তাই তারাও কোন কাজ করেনি, যেহেতু দেশের মানুষের ভোটে তারা হয়নি সেই কারণে দেশের মানুষের জন্য তাদের কিছু আসে যায় না। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব গত ১৫ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছেন। তিনি একবারও বলেননি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার পরে আপনাদের ধানের শীষে কিংবা তারেক রহমানকে ভোট দিতে হবে এমনটা বলেননি। তিনি বলেছেন- আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে এটা বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবেন। অনুরোধ তারেক রহমান সাহেব যাকে ধানের শীষের প্রতিনিধি হিসেবে পাঠাবেন তাদের পক্ষে কাজ করলে এ দেশ শহীদ জিয়াউর রহমানের সপ্নের বাংলাদেশে পরিণত হবে। এ দেশে কৃষকদের মর্যাদা বৃদ্ধি পাবে, তারা কখনো অবহেলার পাত্র না। কৃষকদের অবহেলিত করেছে আওয়ামী লীগ আর কৃষকদের সম্মানিত করেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

যে দেশে কৃষকদের সম্মান থাকে না, সে দেশ কোনোদিন মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত হতে পারে না। কৃষকদের উন্নয়নের জন্য, ছাত্র-শিক্ষকদের উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশেকে পৃথিবীর অন্যতম সেরা মানসম্মত রাষ্ট্রে পরিণত করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আর আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তিনি দেশের বাইরে গেছেন তার জন্য দোয়া করবেন। 

তিনি বলেন, আমাদের নেত্রী অনেক সুখে শান্তিতে থাকতে পারতেন যদি দেশের গণতন্ত্রের কথা চিন্তা না করে দেশের বাহিরে চলে যেতেন। এ আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করতে, এ আওয়ামী লীগ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ সে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ঘষেটি বেগম বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এ খুনি হাসিনা এবং তার প্রেতাত্মারা আর যেন কোনোদিন আমাদের এভাবে শোষণ করতে না পারে সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। 

এরআগে সকালে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শীতবন্ত্র ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com