Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ৪:২২ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » তামিমের ফিফটিতে বরিশালের দাপুটে জয়
১৬ January ২০২৫ Thursday ৯:০৬:১৭ PM
Print this E-mail this

তামিমের ফিফটিতে বরিশালের দাপুটে জয়


ক্রিড়া ডেস্ক:

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে অনায়াসে হারাল ফরচুন বরিশাল।  অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে ৮ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়ে তারা। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে বিদায় নেন এই ওপেনার।  

১৭ বলে ১৩ রান করা লিটনকে ফিরিয়ে ৩১ রানে রিপন মন্ডল ভাঙে ঢাকার ওপেনিং জুটি। লিটনের পর সাব্বির-মোসাদ্দেকও পনেরোর আগেই ধরেন সাজঘরের পথ। শেষদিকে ফরমানউল্লাহ শাফি ১৬ বলে ২২ রান করেন। 

বরিশালের পক্ষে তানভীর ইসলাম তিনটি, ফাহিম আশরাফ দুটি এবং জাহান্দাদ খান, রিপন মণ্ডল ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট শিকার করেন। 

তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (২) উইকেট হারায় বরিশাল। তবে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন তামিম ও দাভিদ মালান। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানে তামিম শিকার হন থিসারা পেরেরা। তবে জাহান্দাদ খানকে ৪ ওভার আগে দলের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। ৪ বলে ২ ছক্কায় ১৩ রান আসে জাহান্দাদের ব্যাট থেকে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com