Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » শাহবাগে শিক্ষকদের ওপর হামলা: বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ
২৭ January ২০২৫ Monday ৭:৫৫:৪১ PM
Print this E-mail this

শাহবাগে শিক্ষকদের ওপর হামলা: বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

ঢাকায় শাহবাগে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল- প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। 

বক্তারা বলেন, বৈষম্যের শিকার ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তাদের দাবি দাওয়া আদায়ে ঢাকার শাহবাগে আন্দোলন করছিলেন। এ সময় শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠিপেটা করেছে এবং জলকামান ব্যবহার করেছে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন। 

দ্বিতীয় গণঅভ্যুত্থানের পর বৈষম্যের শিকার শিক্ষকরা বেতনসহ তাদের দাবি আদায়ে আন্দোলন করবে এটাই স্বাভাবিক। তাদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com