Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ৩:৫১ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » মালানের ব্যাটে খুলনাকে সহজেই হারালো বরিশাল
২৭ January ২০২৫ Monday ৮:১২:১৬ PM
Print this E-mail this

মালানের ব্যাটে খুলনাকে সহজেই হারালো বরিশাল


ক্রিড়া ডেস্ক:

শুরুতে ঝড় তোলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। বাকি ব্যাটারদের ছোট ছোট অবদানের সঙ্গে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ে ভালো সংগ্রহ পায় দল। ওই রান তাড়ায় নেমে ডেভিড মালানের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে বরিশাল।  

সোমবার বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে খুলনা। পরে ওই রান তাড়ায় নেমে ৫ বল হাতে রেখেই জয় পায় বরিশাল। 

টস হেরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন খুলনা টাইগার্সের ওপেনার নাঈম শেখ। ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন তিনি। আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ রানে এবাদত হোসেনের বলে বোল্ড হন। ওই বলটি মিরাজের পায়ে লেগে স্টাম্প ভেঙে দেয়। মিরাজ নিজে পায়ে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। 

খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে। ২ চার ও সমান ছক্কায় ২৭ বলে ৩২ রান করে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। শেষদিকে নেমে ঝড় তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১২ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন তিনি। বরিশালের হয়ে ৪ ওভারে ৪৯ রান দিয়ে দুই উইকেট নেন ফাহিম আশরাফ। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে ৪৫ রান দিয়ে এবাদত পান এক উইকেট।  

রান তাড়ায় এদিনও ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন বরিশালের তাওহীদ হৃদয়। ৭ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। ২৫ বলে ২৭ রান করে সালমান এরশাদের বলে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। তিনে নেমে রীতিমতো ঝড় তোলেন দাভিদ মালান।  

নিজেদের নাগালে রান এনে ৩৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে আউট হন মালান। মাঝে মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বলে ২৪ ও মুশফিকুর রহিম ১৭ বলে ২৪ রান করেন। ৬ বলে ১৮ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফাহিম আশরাফ।  


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com