Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ৩:৪৭ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ February ২০২৫ Saturday ১২:৩৫:০৫ PM
Print this E-mail this

ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা


ক্রিড়া ডেস্ক:

বিপিএলের শুরু থেকেই গুঞ্জন চলছিল ফিক্সিং নিয়ে। এবার সেই তীর তাক করা হয়েছে আনামুল হক বিজয়ের দিকে। যদিও প্রমাণিত হয়নি। তবে স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ পাওয়ার পর তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয় এই বিষয়ে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে। ’

বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয়। দলটির হয়ে খারাপ খেলছেন না তিনি। শুরুতে অধিনায়ক ছিলেন দলের। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয়। এরপরই মূলত ফিক্সিং নিয়ে রাজশাহীর একাধিক ক্রিকেটার নিয়ে গুঞ্জন ওঠে। শুধু রাজশাহী নয়, অন্য তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে ফিক্সিংলে তীর উঠছে। বিষয়টি তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। 

তবে বিজয়ের ওপর এই নিষেধাজ্ঞা অবশ্য সাময়িক। তদন্তের পর যদি দোষী প্রমাণিত না হয়, তবে এটি তুলে নেওয়া হবে।  


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com