Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ১:০৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে যুবদল নেতা হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার 
৫ March ২০২৫ Wednesday ১১:১৮:১০ PM
Print this E-mail this

বরিশালে যুবদল নেতা হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার 


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বুধবার (৫ মার্চ) বিকেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর ডিবি পুলিশ পরিদর্শক সগির হোসেন জানান। 

গ্রেপ্তাররা হলেন-নগরীর ৩ নম্বর ওয়ার্ড গাউয়ারসার এলাকার মজিবুর রহমানের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)। 

পরিদর্শক সগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। উভয়ে মামলার এজাহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি। দুইজনকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজী ও নয়ন গাজীকে কুপিয়ে জখম করে স্বেচ্ছাসেবক দলের একই ওয়ার্ডের আহ্বায়ক শাহিন সরদারের নেতৃত্বে প্রতিপক্ষ। গুরুতর জখম সুরুজ গাজীর মৃত্যুর হয়েছে। 

এ ঘটনায় তার ভাই শাহিন গাজী বাদী হয়ে নামধারী ৭ জন ও অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com