Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১:০২ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪
২৯ March ২০২৫ Saturday ১:৫২:২৪ PM
Print this E-mail this

তালতলীতে অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাতে তালতলী উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটোগাড়ির সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

দুপক্ষের সংঘর্ষে জলিল মৃধা (৩৬) এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জলিল মৃধা ও রাজিব মৃধার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকলেই বিএনপি সমর্থক।আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, রাজিব ফকির ২০-২৫ জন বিএনপির নেতাকর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে। এতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটোগাড়ি সিরিয়াল ভেঙে জোরপূর্বক গাড়ি চালাতে চেষ্টা করে। এতে জামাল নামের একজনে বাধা দিলে তাকে মারধর করেছে। রাজিব এ বিষয়টির প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com