Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:০০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » গ্রীন সিটি পার্কে প্রবেশে শিশুদেরও ফি নিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন
৩ April ২০২৫ Thursday ৫:৫০:৪১ PM
Print this E-mail this

গ্রীন সিটি পার্কে প্রবেশে শিশুদেরও ফি নিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

২০১৬ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয় গ্রিন সিটি পার্ক। এ ছাড়া আরও দুটি শিশুপার্ক রয়েছে নগরে। প্রতিটি পার্কে প্রবেশ উন্মুক্ত ছিল বছরের পর বছর। কিন্তু ঈদুল ফিতরের দিন গত ৩১ মার্চ থেকে গ্রিন সিটি পার্কে প্রবেশ ফি চালু করেছে করপোরেশন। বাস টার্মিনালের পার্কিং ফির রসিদ দিয়ে ১০ টাকা নিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, শিশুবান্ধব নগরীতে শিশুদের নিয়ে এমন বাণিজ্য কাম্য নয়। করপোরেশনের টাকা কামানোর আরও অনেক পথ রয়েছে।

গত মঙ্গলবার বিকেলে পার্কটিতে গেলে মাসুদ আহমেদ নামক এক অভিভাবক বলেন, ‘ছেলেমেয়েকে নিয়ে এসে দেখি ১০ টাকা করে নিচ্ছে। অনেক পথশিশু, অসহায় শিশু এসে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বাস টার্মিনালের রসিদ দিয়ে শিশুদের নামে টাকা নেওয়া ঘৃণিত কাজ।’

হালিমা নামক এক গৃহিণী জানতে চান, পার্কে কি কোনো নতুন রাইড আছে? যেগুলো ছিল, তা-ও কি পর্যাপ্ত? নামমাত্র কয়েকটি রাইড, যেমন দোলনা, ঘোড়া, স্লাইডার রয়েছে। এটা তো একধরনের প্রতারণা।

এদিকে শিশুপার্কে ফি ধার্য করায় ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। হাওলাদার নান্টু নামক একজন লিখেছেন, ফ্রি পার্ক এখন চাঁদাবাজির পার্ক। সিটি করপোরেশনকে দেউলিয়া ঘোষণা করা উচিত।

বিসিসির দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবারের ঈদের দিন হঠাৎ প্রশাসকের ইচ্ছায় শিশুপার্কে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। জেনে ব্যবস্থা নেবেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com