বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ রোববার (২৫ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত দক্ষিণ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮ কেজি গাঁজা ও ২টি ডিজিটাল ওজন মেশিনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০)। তারা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
গতকাল দুপুরে (২৫ মে) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোস্ট গার্ডের টহল কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল