Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৩:৪৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » আ. লীগের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে
২৬ May ২০২৫ Monday ৬:২২:১৮ PM
Print this E-mail this

আ. লীগের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে


নগর প্রতিনিধি:

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সাবেক সদস্য সদস্য জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৬ মে) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। 

এর আগে আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। 

এর আগে ১৬ মে রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১৭ মে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে, বিচারক জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  এরপর থেকে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে ছিলেন। 

ওসি মিজান বলেন, জেবুন্নেছাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার পদ স্থগিত হওয়া যুগ্ম সদস্য মারজুক আব্দুল্লাহ-এর একটি বিস্ফোরক মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছিল। আদালত মামলাটি যাচাই শেষে গ্রেপ্তারের আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তার বিরুদ্ধ একাধিক মামলা রয়েছে। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মারজুক আব্দুল্লাহর করা বিস্ফোরক মামলায় হাজিরা দিতে পুলিশ আদালতে নিয়ে আসে। বিচারক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মামলা বিবেচনা করে তার জামিন নামঞ্জুর করেন। 

একই সময় আসামি পক্ষের আইনজীবী সাবেক এমপি হিসেবে কারা অভ্যন্তরে তার ডিভিশন চান। তখন বিচারক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এ এমপি ডিভিশন পেতে পারেন কিনা তা কারা আইনে কি উল্লেখ করা রয়েছে তা দেখে জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

জেবুন্নেছা আফরোজ কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি এবং একই দলের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। 

তিনি আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের স্ত্রী। হিরণ ২০১৪ সালের জানুয়ারি মাসের নির্বাচনে বরিশাল সদর আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। ওই বছরের ৯ মে তিনি মারা গেলে উপনির্বাচনে একতরফাভাবে নির্বাচিত হয়েছিলেন জেবুন্নেছা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com