Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৩৮ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় ১৪ দিনে ৬৮ রোগি ভর্তি, দিনদিনই বাড়ছে রোগীর সংখ্যা
১৪ June ২০২৫ Saturday ৯:৪৩:২২ PM
Print this E-mail this

পাথরঘাটায় ১৪ দিনে ৬৮ রোগি ভর্তি, দিনদিনই বাড়ছে রোগীর সংখ্যা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় দিনদিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। ১ থেকে ১৪ জুন পর্যন্ত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৬৮ জন ডেঙ্গু রোগি। 

শুক্রবার (১৩ জুন) পর্যন্ত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন ভর্তি হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটা পর্যন্ত ৩ জন রোগি ভর্তি হয়। এমন অবস্থায় স্বল্প সংখ্যক চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

এদিকে গত কয়েকদিন ধরে পাথরঘাটার বিভিন্ন এলাকায় জ্বর, সর্দি, কাশির রোগির খবর পাওয়া যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগিদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। ইতোমধ্যে কিছুসংখ্যক ডেঙ্গু রোগি চিকিৎসা নিয়ে বাড়ি গেলেও অধিকাংশ রোগি এখনো চিকিৎসাধীন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তা মো. মাহবুব হোসেন বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগির সংখ্যা বাড়তে। ডেঙ্গু রোগির জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬ টি বেড রয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসক থাকার কথা ৩১ জন সেখানে আছে মাত্র তিনজন। যার কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেভাবে রোগির সংখ্যা বাড়ছে তাতে দ্রুত চিকিৎসক সংযুক্ত করা দরকার। আমরা ইতোমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com