Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৪:০৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে কলেজছাত্রীসহ একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত 
১৫ June ২০২৫ Sunday ৬:৩০:১৫ PM
Print this E-mail this

নলছিটিতে কলেজছাত্রীসহ একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত 


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন কলেজ ছাত্রীসহ একই পরিবারের ছয় নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। 

গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জোসনা বেগম নামে একজন ভুক্তভোগী বাদী হয়ে নলছিটি থানায় অভিযোগ করেছেন। 

স্থানীয় এবং অভিযোগ সূত্রে জানা যায়, মাদারঘোনা এলাকার রাজু হাওলাদার, মিনারা বেগম, মো. রঞ্জু, রিয়াদ খান, রিফাত খান, মন্নান খান, মাসুদ খান ভুক্তভোগী ওই পরিবারের বসতঘরে হামলা চালায়। একপর্যায়ে তারা বাদীপক্ষকে পিটিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত জোসনা বেগম বলেন, মাদারঘোনা মৌজার  ৩৬০ নম্বর খতিয়ানে ৪১৬, ৪১৭, ৪১৮, ৪১৯, ৪২০ ও ৪২১ দাগে ৮৯ শতাংশ জমি থেকে ১২ শতাংশ জমি আমার বাবা ক্রয় করেন। সেখানে ঘর করে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। ওই জমি বণ্টনের জন্য গত ১০ জুন সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠকে বসলে বিবাদী পক্ষ সালিশ করতে আসা ব্যক্তিদের মারধর করতে গেলে সালিশগণ চলে যান।  

বাদী আরও বলেন, পরে বিবাদী পক্ষ অশ্লীল ভাষায় তাদের গালাগালি করে। একপর্যায়ে তারা বসতঘরে হামলা চালায় এবং মারধর করে। এসময় ঘরে কোনো পুরুষ ছিল না। 

এ বিষয়ে অভিযুক্ত মন্নান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তাদের মারধর করিনি।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আশ্রাফ আলী বলেন, একই পরিবারের ছয়জনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com