ভোলার লালমোহন উপজেলায় মুরগির খামারের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মো. নূরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধ নূরুল ইসলাম ওই এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা। ওই বৃদ্ধের ছেলে মো. জসিম বলেন, শনিবার ভোরে বিলে জাল দিয়ে মাছ ধরতে যান বাবা। এর কিছুকক্ষণ পর আমি ঘর থেকে বের হয়ে দেখি প্রতিবেশী ইফানের মুরগির খামারের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে আছেন বাবা।
এমন দৃশ্য দেখে আমি ডাকচিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে এলে খামার মালিক ইফান বিদ্যুতের লাইন বন্ধ করে তার সরিয়ে ফেলেন। ইফান নামে ওই ব্যক্তি শিয়াল থেকে তার মুরগি রক্ষা করতে খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রেখেছিলেন।
এই তার সরাতে তাকে বহুবার বলা হয়েছে, তবুও তিনি তার সরাননি। ইফানের অবহেলার কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল