Home » ভোলা » লালমোহন » ভোলার লালমোহনে আওয়ামী লীগ অফিস দখল করে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি, অভিযোগ স্থানীয়দে
২৫ June ২০২৫ Wednesday ৭:৪৫:০৬ PM
ভোলার লালমোহনে আওয়ামী লীগ অফিস দখল করে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি, অভিযোগ স্থানীয়দে
নিজস্ব প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে ( গজারিয়া) আওয়ামী লীগের একটি পার্টি অফিস দখল করে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিসটিতে বর্তমানে বিএনপি নিয়মিত সভা, মিছিল ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহিদ মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের নির্দেশনায় গজারিয়া এলাকার যুবদল নেতা বজলু বেপারী, মামুন পঞ্চায়েত, জাকির পঞ্চায়েত, জামাল ফরাজী, পলাশ মৃধা, মতিন মোল্লা, বিএনপি নেতা নরু উদ্দিন এবং ছাত্রদল নেতা শরীফ বেপারী ও মাইনুদ্দিন সক্রিয়ভাবে এই দখল প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, স্বৈরাচারবিরোধী অবস্থানের দাবিদার বিএনপি এখন নিজেই দখলদারিত্বের পথে হাঁটছে। প্রশাসনের নীরব ভূমিকাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।” তারা আরও বলেন, “এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যা দলের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করছে।
এদিকে, কেন্দ্রীয় বিএনপি অতীতে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দখলদারিত্বের অভিযোগে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বরকে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রতিনিধিকে বলেন, “আমি বিষয়টি সঠিকভাবে বুঝিনি। পরে আপনাকে বিস্তারিত জানাবো।” এরপর তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল