Home » ভোলা » লালমোহন » লালমোহনে মাসের ১১ দিনের মাথায় নতুন বিদ্যুৎ বিল, তোপের মুখে পল্লী বিদ্যুৎ কর্মচারী
২৮ June ২০২৫ Saturday ১২:৫৭:১২ PM
লালমোহনে মাসের ১১ দিনের মাথায় নতুন বিদ্যুৎ বিল, তোপের মুখে পল্লী বিদ্যুৎ কর্মচারী
লালমোহন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে মাস শেষ হওয়ার ১১ দিনের মাথায় নতুন বিদ্যুৎ বিল নিয়ে গেলে পল্লী বিদ্যুতের এক মিটার রিডার জনতার তোপের মুখে পড়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সদর লালমোহন ইউনিয়নের মক্তব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে লালমোহন থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, গত মে মাসের বিদ্যুৎ বিল ইস্যু করা হয় ৩১ মে, যার পরিশোধের শেষ তারিখ ছিল ১৯ জুন। অধিকাংশ গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যেই বিল পরিশোধ করেন। কিন্তু শুক্রবার মিটার রিডার মাহবুব জুন মাসের নতুন বিলের কাগজ নিয়ে আসেন, যার ইস্যুর তারিখ ১১ জুন এবং শেষ তারিখ ৩০ জুন। ১১ দিনের ব্যবধানে নতুন বিল পেয়ে হতবাক হন গ্রাহকরা।
বাজারের দোকানদার ফরিদ উদ্দিন বলেন, মে মাসের বিলের মতোই জুন মাসের বিলেও একই পরিমাণ টাকা লেখা রয়েছে। তাহলে ১১ দিনের ব্যবধানে আবার একই বিল কেন? এর ব্যাখ্যা চান স্থানীয়রা। পূর্বেও এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে মোতাহার নামে এক গ্রাহককে ৮৩১ টাকার বিল দেওয়া হলে তিনি ইউনিট মিলিয়ে অসামঞ্জস্য পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন। পরে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ৬২১ টাকা বিল নেয়।
লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান বলেন, বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে পল্লী বিদ্যুৎ। কেউ কেউ বুঝে অফিসে গিয়ে সমাধান পেলেও অনেকেই বাধ্য হয়ে ইচ্ছামতো বিল দিয়ে দেন। এর প্রতিকার হওয়া দরকার।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহমুদুল হাসান বলেন, গত মাসে স্টাফরা ঢাকায় আন্দোলনে ব্যস্ত থাকায় সময়মতো বিল তৈরি সম্ভব হয়নি। ওই সময়ের বিল সমন্বয়ের জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল