Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৩:৪৯ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
২৮ June ২০২৫ Saturday ১০:৫৬:২৬ PM
Print this E-mail this

কাউখালীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শাখার সম্মেলন শনিবার(২৮জুন)জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ।সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন সম্পাদক এইচ.এম.দ্বীন মোহাম্মদ। শিয়ালকাঠী বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও শাহ আলম সেপাই’র সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া. বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন, বদরুদ্দোজা মিঞা, বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত তালুকদার প্রমূখ।

সম্মেলন সকলের মতামতের ভিত্তিতে উপস্থিত কাউন্সিলরদের প্রস্তাব ও সমার্থনে মনিরুজ্জামান মিন্টুকে সভাপতি, মোঃ শাহ আলম সেপাইকে সাধারন সম্পাদক এবং কাজী বেলায়েত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com