Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ২:১৮ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
৪ July ২০২৫ Friday ৮:৫৫:৪২ PM
Print this E-mail this

কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক


সৈয়দ রাসেল, কলাপড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার বানাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ ইজাজ আহমেদ (৩৪)। তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন এসআই মোফাজ্জল হোসেন, এএসআই রাসেল খান, এএসআই জসিম উদ্দিন এবং এএসআই শাহিন হোসেন। অভিযানে বানাতি বাজার এলাকায় মাদক কেনাবেচার সময় ইজাজ আহমেদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ওসি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে বানাতি বাজারে অভিযান চালানো হয়। আটক ইজাজ আহমেদের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”স্থানীয়দের দাবি, ইজাজ দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com