Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৩১ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » ১৮ বছর পর নতুন নেতা পেল লালমোহন উপজেলা ও পৌর বিএনপি
২৭ July ২০২৫ Sunday ২:১২:০৫ PM
Print this E-mail this

১৮ বছর পর নতুন নেতা পেল লালমোহন উপজেলা ও পৌর বিএনপি


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

দীঘ ১৮ বছর পর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করলেন ভোলার লালমোহন উপজেলা ও লালমোহন পৌরসভার বিএনপি নেতাকর্মী ও সমথকরা।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে কাউন্সিলরদের সরাসরি সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলদের সরাসরি মতামতের ভিত্তিতে লালমোহন উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবলু। 

লালমোহন পৌরসভার সভাপতি হয়েছেন ছাদেক মিয়া জান্টু ও সম্পাদক কামরুল ইসলাম বাবুল পাটওয়ারী। নব নির্বাচিত সভাপতি সম্পাদক পূণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে গত ১৭ বছরের ত্যাগী ও যোগ্যব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 

দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। 

উদ্বোধক ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম। তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করায় সন্তোষ প্রকাশ করেছেন ডেলিকেট-কাউন্সিলরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com