Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৩০ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে নিষিদ্ধ কার্বোফুরান জব্দ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
১ August ২০২৫ Friday ১১:২৭:৪৮ AM
Print this E-mail this

লালমোহনে নিষিদ্ধ কার্বোফুরান জব্দ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে সারের দোকান থেকে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (৩১ জুলাই) লালমোহন পৌর শহরের হাফিজ উদ্দিন এভিনিউর মেসার্স রেদোয়ান ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৪০ কেজি কার্বোফুরান জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্টে মাধ্যমে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ।
ভ্রাম্যমান আদলত জানায়, বুধবার মেসার্স রেদোয়ান ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ কার্বোফিউরান কীটনাশক দেখতে পায়। তারই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানায় ।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসানউল্যাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রকিবুল হাসান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসনাইন তালুকদার এবং লালমোহন থানা পুলিশ সদস্য।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com