Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৭:৪০ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনায় মানববন্ধন
১০ August ২০২৫ Sunday ৫:১৩:৪৫ PM
Print this E-mail this

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনায় মানববন্ধন


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার  বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে  মানব বন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। আজ রবিবার বামনা প্রেসক্লাব সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সাংবাদিকদের আয়োজিত ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জাকির হোসাইন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম এর বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা।

দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মোল্লা, দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মোঃ আল আমিন । বক্তারা অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যতো দ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com