Home » বরগুনা » বামনা » বামনায় বিষখালী থেকে ভাসমান লাশ উদ্ধার
১৪ August ২০২৫ Thursday ১:৪৪:৫৩ PM
বামনায় বিষখালী থেকে ভাসমান লাশ উদ্ধার
বামনা ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নের রামনা লঞ্চঘাট সংলগ্ন এলাকার শরীফ বাড়ির সামনে বিষখালী নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।
উদ্ধারকৃত মৃত ব্যক্তি সন্তোষ চন্দ্র বাড়িক (৭৮)। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত ধন্যবাদ সুরেন চন্দ্র বাড়িকের পুত্র।
জানা যায় সন্তোষ চন্দ্র বাড়িক গত ১০-০৮-২০২৫ ইং তারিখ হইতে নিখোঁজ হলে এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। পরিবারের ভাষ্যমতে তিনি বার্ধক্যজনিত কারণে ভারসাম্যহীন ছিল।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, মঙ্গলবার ১২ আগস্ট সাড়ে চারটায় লাশের খবর পেয়ে সঙ্গীও ফোর্স পাঠিয়ে সন্তোষ চন্দ্র বারিক নামে এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় । এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং লাশ বরগুনা মর্গে পাঠিয়ে পোস্টমর্টেম করে আইন অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প