Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গুতে আরও ৩৬ জন আক্রান্ত
২৮ August ২০২৫ Thursday ২:০১:৫৩ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গুতে আরও ৩৬ জন আক্রান্ত


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৭ জনে। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন ৩২ জন, বেতাগীতে ২ জন এবং বামনা ও তালতলী উপজেলায় ১ জন করে।

বর্তমানে জেলায় চিকিৎসাধীন আছেন ১০০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৫ জন, তালতলীতে ৫ জন এবং বামনা ও পাথরঘাটায় ১৪ জন করে রোগী চিকিৎসাধীন।

জেলার মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৫ হাজার ৯২৭ জন। এছাড়া তালতলীতে ১৪৪ জন, বামনায় ২৪৪ জন, বেতাগীতে ১০৫ জন, আমতলীতে ৭১ জন এবং পাথরঘাটায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন।

এদিকে ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি সদর উপজেলায়, তিনজন বেতাগীতে, তিনজন পাথরঘাটায় এবং একজন বামনা উপজেলায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি।’

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com