Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ৮:৫৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » সুসজ্জিত গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
১ September ২০২৫ Monday ১২:২৯:৪১ PM
Print this E-mail this

সুসজ্জিত গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এক এসআই। এ সময় থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে কর্মস্থল থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য পাতারহাট স্টিমারঘাট পৌঁছে দেওয়া হয়। 

রোববার (৩১ আগস্ট) মেহেন্দিগঞ্জ থানা চত্বরে পুলিশ এসআই মো. খলিলুর রহমানের জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন থানার (ওসি) মো. ফখরুল ইসলামসহ সব সহকর্মী। এর আগে সহকর্মীরা ভালোবাসার সঙ্গে বিদায় দেন পুলিশের এসআই খলিলুর রহমানকে।

ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেওয়ার আগ মুহূর্তে পুলিশ সদস্য মো. খলিলুর রহমান বলেন, চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম স্যারের এমন উদ্যোগ আমাকে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে। আমরা চাই পুলিশের প্রত্যেক সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।

এ বিষয়ে ওসি মো. ফখরুল ইসলাম বলেন, একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকি জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। একটু ভিন্ন ধাঁচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালো লাগা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com