Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:২৭ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, ৫ নেতার বিরুদ্ধে মামলা
১৫ July ২০২৬ Wednesday ৮:৫১:৪৪ PM
Print this E-mail this

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, ৫ নেতার বিরুদ্ধে মামলা


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় চৌকিদার দিয়ে আলাউদ্দিন নামে কৃষককে বিএনপি অফিসে ধরে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুধবার সকালে এ মামলা করেন নির্যাতিত ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন।

মামলার আসামিরা হলেন- মো. দুলাল ওরফে দুলাল মেম্বার, ফরিদ, কালাম, মোশারফ ও কাদির। তাদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

মামলা হওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় চৌকিদার দিয়ে কৃষক আলাউদ্দিনকে বাংলাবাজার বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে বিএনপি অফিসের সাঁটার বন্ধ করে মারধর করা হয় কৃষক আলাউদ্দিনকে। পরে বাংলাবাজার সেলুন থেকে প্রিয়লাল নাপিতকে এনে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এ ঘটনা কাউকে না বলার হুমকি দেওয়া হয়।

বিএনপি নেতাদের ভয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে পারেননি কৃষক আলাউদ্দিন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিন দিন পর মঙ্গলবার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে থানায় মামলা করেন ভুক্তভোগী কৃষক।

এ ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, যে দলের হোক অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। তবে ঘটনার জন্য নিন্দা ও দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিকে এ ঘটনার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল মেম্বার জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নারী সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কৃষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মারধর করা হয়নি।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, মারধরের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com