Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:৪২ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
২ September ২০২৫ Tuesday ২:৪৮:৩৮ PM
Print this E-mail this

নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরে সুটিয়াকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একটি বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতের পর কিছুক্ষণেই আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত বসতঘরটি মোঃ আজিজের। দীর্ঘদিন অসুস্থ তিনি বর্তমানে বরিশালের শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। পরিবার ও গ্রামের লোকজন বাড়িতে না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মোঃ আজিজের বড় ভাই মোঃ মাহবুব জানান, “সন্ধ্যায় বজ্রপাতের পর হঠাৎ করে ঘরে আগুন ধরে যায়। লোকবল ও পানি স্বল্পতার কারণে আগুন নেভানো যায়নি। বাড়ি অনেক ভিতরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও পৌঁছাতে পারেনি।”

স্থানীয়রা চেষ্টা সত্ত্বেও মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর ছড়িয়ে দেয়। বসতঘরসহ আসবাবপত্র ও অন্যান্য সম্পদ পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা অনুমান করা হচ্ছে।

বড় ভাই মোঃ মাহবুব জানান, পরিবারটি বর্তমানে দুই দিক থেকে বিপর্যস্ত—একদিকে ছোট ভাইয়ের জীবন সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে বসতঘর ও সম্পদ হারানোর বেদনা। তিনি নেছারাবাদ উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার আবেদন করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে। এলাকাবাসী জানান, এত বড় ক্ষতির পরপরই পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com