Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:৩৩ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে ঘরে ঢুকে ছেলে দেখেন মায়ের রক্তাক্ত লাশ
২ September ২০২৫ Tuesday ৫:৫৭:২৬ PM
Print this E-mail this

লালমোহনে ঘরে ঢুকে ছেলে দেখেন মায়ের রক্তাক্ত লাশ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বসতঘরে ঢুকে আকিমজান নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একই পরিবারের আরও দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ল্যাংগুটিয়া গ্রামের বৃদ্ধার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আকিমজান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।

বৃদ্ধার ছেলে কামাল বলেন, মা-বাবা বড় ভাই রফিকের সঙ্গে থাকেন। আজ সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করি। কোনো শব্দ না পাওয়ায় ঘরের অন্য পাশে গিয়ে দেখি দরজা খোলা। ঘরে ঢুকে সামনের বারান্দায় গিয়ে দেখতে পাই মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। অপরদিকে বাবা ও ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়।

তিনি আরও বলেন, এর আগে কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে। তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। 

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com