Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১:৫৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট
২১ September ২০২৫ Sunday ৮:২০:০৪ PM
Print this E-mail this

ঝালকাঠিতে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি।

অটোরিকশা শ্রমিক নেতারা জানান, ঝালকাঠি পৌরসভায় আগে ১১শ’ ৫০টি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমান পৌর কর্তৃপক্ষ মাত্র ৭শ’ ১৩টির লাইসেন্স নবায়ন করেছে।

বাদবাকি অটোরিকশা ও ইজিবাইককে বৈধ করার দাবি জানিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন।

তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরে বৈধ অটোরিকশা সংখ্যা ৭শ’ ১৩টি। এগুলোর নবায়ন কার্যক্রম চলছে। অথচ এর বাইরে শহরে এক থেকে দেড় হাজার অবৈধ অটোরিকশা চলাচল করছে। তাই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
 

শ্রমিক সমিতির দাবি অযৌক্তিকও বলছে পৌর কর্তৃপক্ষ।

অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি করছে পৌরসভা।

শহরে অটোরিকশা ও ইজিবাইক লাইসেন্স ইস্যু নিয়ে শ্রমিক ও পৌর কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com