Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৩৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » স্বাস্থ্য » শেবাচিমে চালু হলো ‘ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি’ বিভাগ
২১ September ২০২৫ Sunday ৮:২৯:৪৩ PM
Print this E-mail this

শেবাচিমে চালু হলো ‘ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি’ বিভাগ


নগর প্রতিনিধি:

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম চালু করা হয়েছে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ। এখানে জরুরি অবস্থার রোগীদের তাৎক্ষণিক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও রোগীদের ২৪ ঘন্টার জন্য অবজাবেশনে রাখা হবে।
আজ রবিবার বেলা ১২টায় শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বিভাগটির উদ্বোধন করেন।
ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটি বর্তমানে ৪০ শয্যা হলেও পরবতিতে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
পরিচালক মশিউল মুনীর বলেন, এই ওর্য়াডটি চালুর ফলে হাসপাতালে রোগীর জরুরি সেবা নিশ্চিত হবে। এখানে অক্সিজেন সরবরাহ, কার্ডিয়াক চিকিৎসা ব্যাবস্থা, এসডিইউ সেবাও চালু রয়েছে।
তিনি বলেন ইতিপূর্বে এই বিভাগটি না থাকায় রোগীরা ভর্তি হয়ে নানা বিরম্বনার পড়তো সেটি এখন থেকে অনেকটাই লাঘব হবে। একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ তার পরীক্ষা-নিরীক্ষা এবং কি চিকিৎসা প্রয়োজন সেটা এখান থেকে নিশ্চিত করা হবে। যাতে করে তার হয়রানিও অনেকটা কম হবে।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নয়নে অনেকটাই পরিবর্তন এসেছে সময় সাপেক্ষে হাসপাতালটি একটি আধুনিক মানের স্বাস্থ্য সেবা দিতে পারবে দক্ষিণাঞ্চলের মানুষকে।
ইমারজেন্সি এন্ড ক্যাজুয়ালীটি বিভাগ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ডা. নজমুল আহসান, শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা. মুজিবুর রহমান তালুকদার, সহকারি পরিচালক ডা. মাহামুদ হাসানসহ ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা।
ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটিতে বর্তমানে ৩ শিফটে মোট ১০ জন মেডিকেল অফিসার, ৬ জন ইন্টার্ন চিকিৎসক ও ৩৬ জন নার্স ও ১৮ জন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com