Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:৩৮ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে সং*ঘ*র্ষে আহত-১
২২ September ২০২৫ Monday ২:৩০:০৪ PM
Print this E-mail this

লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে সং*ঘ*র্ষে আহত-১


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র


লালমোহনে বাগানে প্রবেশ করে জোরপূর্বক সুপারি পারা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসিনা বেগম নামের এক নারী আহত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা গ্রামের খলিফা বাড়ীতে এ ঘটনা ঘটে। হাসিনা বেগম ঐ এলাকার শাহে আলমের স্ত্রী।
আহতের স্বামী শাহে আলম জানান, ফরাজগঞ্জ মৌজায় এস.এ ৩৬৭নং খতিয়ানে ৫০শতাংশ জমির আমরা ক্রয়সূত্রে মালিক। বিবাদীগন দীর্ঘ সময় ধরে এই জমি জোর পূর্বক দখল করে ভোগ দখল করে। আমাদের বে-দখলীয় জমি উদ্ধার করার জন্য ভোলা কোর্টে একটি মামলা দায়ের করি। বিবাদীপক্ষ মামলার খবর জেনে বাগানে ঢুকে সুপারি পারতে শুরু করে। এসময় আমার স্ত্রী হাসিনা বেগম বিবাদীদের বাঁধা দিলে ফারুক, রাকিব, শাহজাহান, রাব্বি রফিক সহ আরো কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে আমার স্ত্রী হাসিনা বেগম আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ এধরনের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com