Home » তালতলী » বরগুনা » তালতলীতে ৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা
১৭ October ২০২৫ Friday ৮:৪৪:৩৬ PM
তালতলীতে ৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা
তালতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে ৫০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউনুস হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে থানায় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
অভিযুক্ত ইউনুস হাওলাদার (৫৪) উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়- উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার ইউনুস হাওলাদার (৫৪) একই এলাকার ১০ বছরের একটি শিশুকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ১৪ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি হাঁস-মুরগির খাবার ক্রয়ের জন্য পার্শ্ববর্তী কবিরাজপাড়া বাজারে যাওয়ার পথে একটি নির্জন স্থানে পৌঁছলে প্রতিবেশী ইউনুস হাওলাদার শিশুটিকে ৫০ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে রেন্টিতলায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
শিশুটি ডাক-চিৎকার দিলে পাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউনুস পালিয়ে যান। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। ঘটনার বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণচেষ্টার মামলা নেয়।
অভিযুক্ত ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, প্রায়ই আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টা প্রতিবাদ করতে পারিনি মান-সম্মানের ভয়ে ও তিনি প্রভাবশালী হওয়ার কারণে। এখন আমরা উপায় না পেয়ে থানায় এসে মামলা দায়ের করছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ