Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ৫ শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
২২ October ২০২৫ Wednesday ৭:৪৭:২৭ PM
কলাপাড়ায় ৫ শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ৫ শতাধিক বেওয়ারিশ কুকুর এবং বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২২ অক্টোবর) দিনভর উপজেলা প্রশাসনের সহায়তায় কলাপাড়া পৌর শহর ও কুয়াকাটা সৈকতসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ টিকা প্রদান করেন তারা।
এর আগে দুপুরে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এনিমেল লাভারস অব পটুয়াখালীর টিম লিডার আসাদুল্লাহ হাসান মুসা ও কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল বেওয়ারিশ প্রাণীকে টিকা প্রদান করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান