Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:০৮ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে জামায়াতের ফরম পূরণ আওয়ামী লীগ নেতার
৩১ October ২০২৫ Friday ১০:৫১:৪৭ PM
Print this E-mail this

নেছারাবাদে জামায়াতের ফরম পূরণ আওয়ামী লীগ নেতার


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করেছেন পিরোজপুরের নেছারাবাদের এক আওয়ামী লীগ নেতা। উপজেলার গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফরম পূরণকারী আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। তিনি গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু-অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ইউনিয়নের বেশ কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা-কর্মী জামায়াতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছেন। 

গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, ‘আমাদের ইউনিয়নে জামায়াতের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। অনেকেই আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে সবাইকে সঙ্গে সঙ্গে নেওয়া হয় না। এলাকা হিন্দু-অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু লোকও আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।’ 

মো. মহিব্বুল্লাহ আরও বলেন, ‘আব্দুল লতিফ সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে।’ 

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বলেন, ‘আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স কম হয়নি। তাই চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর। তাই শেষ জীবনে একটা ইসলামি দলের সঙ্গে থেকে মরতে চাই।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com