Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৫:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
১ November ২০২৫ Saturday ১২:২৮:২৫ AM
Print this E-mail this

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া


বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বরিশালের বাবুগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এমপিরহাট জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে কেদারপুর ইউনিয়ন বিএনপি।অনুষ্ঠানে নেতৃত্ব দেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা দুয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মুছা আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব কাওসার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব আরাফাত মৃধা, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের হোসেন সাউসহ কেদারপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com