Home » ভোলা » লালমোহন » লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
১০ November ২০২৫ Monday ১০:১৫:২১ PM
লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুর থেকে রিজিয়া বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রিজিয়া বেগম লালমোহন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সোমবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল