Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী আমির খান রাজধানীতে গ্রেপ্তার
২৬ November ২০২৫ Wednesday ৪:২৩:০৫ PM
Print this E-mail this

বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী আমির খান রাজধানীতে গ্রেপ্তার


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে  ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. আমির খানকে (৩২) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।পরে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬) নভেম্বর সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার তদন্ত আরো দ্রুত অগ্রসর হবে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণার দিন (১৭ নভেম্বর) সন্ধ্যায় 
এলাকায় ছাত্রদলের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে


দুপক্ষের সংর্ঘষে ছাত্রদল নেতা রবিউল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। তিনি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com