লালমোহন পৌরসভার সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে থানার সামনে নিজের ডায়াগনস্টিক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক মেয়র তুহিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতা এমদাদুল ইসলাম তুহিন লালমোহন পৌরসভার ২ বারের নির্বাচিত মেয়র ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সরকার পতনের পর তাকে বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে ঢাকা ও লালমোহন থানায় মামলা দায়ের হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল