Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:০৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
১২ January ২০২৬ Monday ৭:১৬:০০ PM
Print this E-mail this

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি


ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার (আজ) সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এই ফাটল ধরা পড়ে। এতে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভারী যান চলাচলের সময় সেতুর পশ্চিম পাশের একটি অংশে ফাটল চোখে পড়ে। বিষয়টি জানাজানি হলে সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। তবে এর আগেই সেতুর দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট লেগে যায়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় সড়কে কাটাতে হয়। জরুরি কাজে যাতায়াতকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘণ্টাব্যাপী যানজট নিরসনে কাজ করেন। একপর্যায়ে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক বিভাগ জানায়, আপাতত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে, তবে সেতুটির স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুতে এর আগেও একাধিকবার ফাটল ও কাঠামোগত সমস্যার সৃষ্টি হয়েছে। বারবার অস্থায়ী সংস্কার করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত টেকসই মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

সেতুটির নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com