Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:০৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বসত ঘরে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে শিশু
১৫ January ২০২৬ Thursday ৩:২৬:৫৪ PM
Print this E-mail this

ঝালকাঠিতে বসত ঘরে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে শিশু


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম বাজারের ( শিবগঞ্জ হাট ) মুচি ব্যবসায়ী (ঝৃষি) বিষু দাসের বসত ঘরে আজ ভোর রাতে আগুন লাগে। মসজিদের থেকে মাইকিং করার মাধ্যমে স্থানীয়দের ডেকে তাদের সহযোগীতায় ঘরের ভিতরে থাকা লোকজনকে উদ্ধার করলেও ঘরের ভিতরে থাকা বিষুর বড় মেয়ে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়দের সহযোগীতায় অগ্নি দগ্ধ শিশুটিকে এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। একইসাথে স্থানীয়দের সহযোগীতায় 

আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে বসত ঘরটি পুড়ে ভূমিভূত হয়। অপরদিকে বাজার ঢোকার জন্য বরিশাল-আটঘর সড়কের নবগ্রাম ব্রীজ সংলগ্ন নবগ্রাম মডেল হাই স্কুলের পাস দিয়ে বাজারে ঢোকার মূল সড়কটি ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারেনি। 

বিকল্প সড়ক দিয়ে ফায়ারের গাড়ী আসতে বিলম্ব হওয়ায় ঘরটি পুরোপুরি পুড়ে ভূমিভূত হয়। আগুন লাগার বিষয় বিষু দাসের কাছে জানতে চাওয়া হলে বিষু জানান, ফজরের সময় ধান সিদ্ধ করতে বাজার সংলগ্ন গাজী বাড়ীতে যাই। ঘরে আগুন লাগার পর লোকজনের চিৎকার শুনে আমি দৌড়ে যাই।

এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিস থেকে আসা টিম লিডার মাহবুব জানান, আমরা ফোন পাওয়ার সাথে সাথে আমাদের গাড়ী নিয়ে বের হই। নবগ্রাম বাজারে ঢোকার মূল সড়কটি ছোট হওয়ায় আমাদের বিকল্প সড়ক দিয়ে গাড়ি নিয়ে একটু বিলম্ব হয়। ঘটনা স্থানে আসার পূর্বে স্থানীয়রা আগুন মোটামুটি নিয়ন্ত্রণ করলেও আমরা ভূমিভূত হওয়া ঘরের নিচে থাকা আগুন ১০/১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com