Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে দুই সন্তানের মায়ের মৃত্যু
১৮ January ২০২৬ Sunday ১০:৪০:৫২ AM
বাউফলে সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে দুই সন্তানের মায়ের মৃত্যু
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম পুকুর থেকে বালতিতে করে পানি আনতে যান। অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগমের স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। মরিয়ম বেগমের দুই ছেলে রয়েছে। তারা হলো-বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, গৃহবধু মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প