Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৪:১৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু
২৫ January ২০২৬ Sunday ৭:৪২:৩২ PM
Print this E-mail this

আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধ আলী আকবর চৌকিদারের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুলইরচর গ্রামে শনিবার দিবাগত রাত ৩টার দিকে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিন চৌকিদারের ছেলে আলী আকবর চৌকিদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। শীতের কারণে তাকে প্রায়ই আগুন পোহাতে হয়। শনিবার রাতে তাকে তিন দফায় আগুন পোহাতে হয়েছে। সর্বশেষ রাত ৩টার দিকে মেয়ে নার্গিস বেগম বাবাকে খড়কুটার আগুন পোহাতে রেখে পাশে যায়। এরপর তিনি (মেয়ে) ফিরে এসে টর্চলাইট জ্বলতে দেখেন কিন্তু বাবা নেই। এতে তার সন্দেহ হয়। তার ডাক-চিৎকারে স্বজনরা ঘর থেকে বের হন। পরে দেখেন আগুনে পুড়ে তার শরীর ঝলসে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মেয়ে নার্গিস আক্তার বলেন, বৃদ্ধ বাবাকে সুস্থ রাখতে প্রায়ই ঘরের বাহিরে খড়কুটার আগুন পোহাতে হয়। শনিবার রাত ৩টার দিকে খড়কুটার আগুন জ্বালিয়ে আমি পাশে যাই। কিছুক্ষণ পরে এসে বাবাকে না দেখে ডাক চিৎকার করি। পরে দেখি আগুনে পুড়ে বাবার শরীর ঝলসে গেছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধের লাশ রেখে এসেছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com