Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১২:৩২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে রূপালী ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখম
১ February ২০২৬ Sunday ৯:৫৮:৪২ PM
Print this E-mail this

বাউফলে রূপালী ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখম


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় রুপালী ব্যাংকের এক কোষাধ্যক্ষকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. তাহমিন হাসান (৩২)। তিনি বাউফল উপজেলার কালীশুরী রূপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিকেলে তাহমিন হাসান ও রূপালী ব্যাংকের আরেক কর্মকর্তা আল ইমরান ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে যাওয়ার সময় একই এলাকার মো. সাকিব (৩৫)সহ ৪–৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল অতর্কিতভাবে তাহমিন হাসানের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাহমিন হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিদ্দিকুর রহমান জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com