Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:০৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: ফয়জুল করীম
১১ February ২০২৬ Wednesday ৮:২০:৫০ PM
Print this E-mail this

জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: ফয়জুল করীম


নগর প্রতিনিধি:

জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়জুল করীম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে ফয়জুল করীম এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘আদর্শিক ও কৌশলগত কারণে এই আসনে জামায়াতের ভোটারদের সমর্থন তার পক্ষেই থাকবে। এ ছাড়াও বরিশাল-৫ (সদর) আসনে যিনি জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন তিনিও তাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।’

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং বড় উদ্বেগের বিষয়। কেন্দ্র দখল কিংবা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘তার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা বিগত দিনে বরিশালে কি করেছেন সেটি সবারই জানা। তাদের নতুন করে ভোট দেয়ার কি আছে সেটা আপনারা ভালো করেই জানেন।’


সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com