Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১০:৫৪ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » শেখ হাসিনার করুণ পরিণতি আমাদের মাথায় রেখে পথ চলতে হবে: তথ্যমন্ত্রী
২১ February ২০২৬ Saturday ৮:০৮:০৭ PM
Print this E-mail this

শেখ হাসিনার করুণ পরিণতি আমাদের মাথায় রেখে পথ চলতে হবে: তথ্যমন্ত্রী


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশের স্বপ্ন পূরণ আমাদের করতেই হবে। শেখ হাসিনার করুণ পরিণতি আমাদের মাথায় রেখে পথ চলতে হবে। স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের বাধা আসলে তা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই।’ 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে নিজ নির্বাচনী এলাকা (বরিশাল-১) আগৈলঝাড়া-গৌরনদীর নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি একদিকে জনপ্রতিনিধি ও অন্যদিকে সরকারের নির্বাহী বিভাগের সদস্য। দলীয় নেতাদের বুঝতে হবে প্রশাসনকে সুরক্ষা দিয়ে কাজ করানোও আমার কাজ। উপজেলা ও থানা প্রশাসনের অভিভাবকও আমি। তাদের কর্ম উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়ার কাজও আমার।’ 

মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনু প্রমুখ। 

পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতারে অংশ নেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com