Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » খুলনা জেলার ডুমুরিয়া থেকে অপহরণের পর রাজাপুরে মিলল শিশুর সন্ধান, প্রশাসনের উদ্যোগে পরিবারের কাছে হস্তান্তর
২৩ February ২০২৬ Monday ১:৩৩:৩২ AM
খুলনা জেলার ডুমুরিয়া থেকে অপহরণের পর রাজাপুরে মিলল শিশুর সন্ধান, প্রশাসনের উদ্যোগে পরিবারের কাছে হস্তান্তর
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া এক শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। শিশুটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের বাসিন্দা মাহাবুর মোল্লার সন্তান বলে নিশ্চিত করেছে প্রশাসন। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হওয়া শিশুটিকে চিকিৎসা শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, একটি অপরাধী চক্র অসৎ উদ্দেশ্যে শিশুটিকে খুলনার ডুমুরিয়া থেকে অপহরণ করে রাজাপুরে নিয়ে আসে। তবে এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা শিশুটিকে রাস্তার পাশের একটি বাগানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়।শিশুটির পরিবারের সদস্যরা জানান, ডুমুরিয়ার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে পারিবারিক বিরোধের জেরে এক দূর সম্পর্কের আত্মীয় সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজাপুরে শিশু উদ্ধারের খবর দেখে শিশুটির পিতা মাহাবুর মোল্লা ও তার ফুপু রাজাপুরে এসে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।প্রশাসন জানিয়েছে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল