Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৩:১৮ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » পাঠকের লেখা »  “বর্ষার আগেই আমেদ চৌকিদার রোডের সংস্কার চাই “
১৫ March ২০২৬ Sunday ১:১৪:১২ PM
Print this E-mail this

 “বর্ষার আগেই আমেদ চৌকিদার রোডের সংস্কার চাই “


ইমন মোল্লা:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলবুনিয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো আমেদ চৌকিদার রোড। এই রাস্তাটি গ্রামের চৌকিদার বাড়ি থেকে শিকদার বাড়ি পর্যন্ত বিস্তৃত। গ্রীষ্মকালে মাটির এই রাস্তাটি দেখতে মনোরম মনে হলেও বর্ষাকালে এর রূপ হয় অত্যন্ত ভয়াবহ ও দুর্বিষহ।

রাস্তাটি অত্র এলাকার শিকদার বাড়ি, খান বাড়ি, মুন্সিবাড়ি, আকন বাড়ি, মোল্লাবাড়ি ও চৌকিদার বাড়ির বাসিন্দাদের জন্য দৈনন্দিন বাজার-ঘাট কিংবা মূল সড়কে পৌঁছানোর একমাত্র পথ। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এই পথে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীরা। কাদা মাড়িয়ে যখন তারা বিদ্যালয়ে যায়, তখন তাদের চোখে-মুখে শিক্ষার আনন্দের চেয়ে ক্লান্তি ও বিরক্তিই বেশি পরিলক্ষিত হয়।

দুর্ভোগের শেষ এখানেই নয়; জরুরি প্রয়োজনে কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে হলে কাদা ঠেলে মূল সড়ক পর্যন্ত পৌঁছানো এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে এসেও একটি ব্যস্ততম গ্রামীণ রাস্তার এমন আদিম দশা কল্পনা করা কঠিন। স্থানীয় নির্বাচনের সময় প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। বছরের পর বছর জনপ্রতিনিধিদের দেওয়া এসব প্রতিশ্রুতি কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে।

আসন্ন বর্ষা মৌসুম শুরু হওয়ার আর বেশি দেরি নেই। তাই এলাকাবাসীর প্রাণের দাবি—বর্ষা আসার আগেই যেন আমেদ চৌকিদার রোডটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

লেখক: ঝালকাঠী -২ নির্বাচনী এলাকার, ৪ নম্বর রানাপাশা ইউনিয়নের, ১ নম্বর ওয়ার্ড নলবুনিয়ার (সর্বস্তরের জনগণের পক্ষে) 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com