Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:৪৪ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে বিএনপি,এমপি মোশাররফ হোসেন
১৯ March ২০২৬ Thursday ৯:৩৫:২৭ PM
Print this E-mail this

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে বিএনপি,এমপি মোশাররফ হোসেন


সৈয়দ মো. রাসেল, কলাপাড়া।।১১৪ পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে বিএনপি।

এজন্য আপনাদের সব সময় পাশে চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এমপি মোশাররফকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী। আমরা একটি সবার সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আমাদের দায়বদ্ধতার জায়গা যদি আমরা পালন করি, তাহলে সমাজটা আরও বেশি সুন্দর হবে। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এবিএম মোশাররফ আরও বলেন, ইউনুস সরকারের অনেক কাজ দেখেছি।

কিন্তু ইন্টারনাল অনেক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসকল সমস্যা সমাধান করে একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারবেন বলে তিনি আশা করেন।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ূন সিকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, প্রেসক্লাব সাধারন সম্পাদক অমল মূখার্জী প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক,সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার,সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর এমরান বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,সেলিম শিকদার, মহিপুর বিএনপি সভাপতি আ,জলিল হাওলাদার সাধারন সম্পাদক অ্যাড,শাজাহান পারভেজ,ধুলাস্বার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো,শাহজাদা হাওলাদার,উপজেলা জাতীয়তাবাদী যুবদল যুগ্ম আহবায়ক সুমন গাজী, পৌর যুবদল যুগ্ম আহবায়ক মুসফিকুল ইসলাম লিটু বিশ্বাস প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে এবিএম মোশাররফ হোসেন এমপি কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় তাঁকে সম্মাননা স্মারকসহ উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরে প্রেসক্লাবের সদস্যদের সাথে ইফতার ও দোয়া মোনাজাতে অংশ নেন এবিএম মোশাররফ হোসেন এমপি।দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাব সদস্য মাও: ফোরকান শিকদার।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা বিএনপি এবং কলাপাড়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com